শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক রাজস্ব সভা (আগস্ট ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাস জমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন