শেরপুর     বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত ১৪৮তম আসর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় নালিতাবাড়ী পৌরশহরের সেঁজুতি অঙ্গনে ওই পাঠচক্রের আসরটি অনুষ্ঠিত হয়।

সুত্র মতে, 'জহির রায়হান এর মৃত্যু ও জীবনের অনুসন্ধান ' শিরোনামে একুশে পাঠচক্রের ১৪৮তম আসরে শিক্ষক শঙ্করী পাঠকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক শারমিন আক্তার ও ঊর্মি দেবনাথ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি।

এ সময় বক্তারা বলেন, দ্রোহ আর অনুপ্রেরণার সমার্থক জহির রায়হান। তিনি সমাজের পরতে পরতে অন্যায়, অবিচার, পৈশাচিকতা ও কুসংস্কারের বিপরীতে উদার এবং সংগ্রামী চেতনার স্বাক্ষর রেখে গেছেন।

চলচ্চিত্রকার, কথাসাহিত্যিক ও মুক্তমনা জহির রায়হান স্বাধীনতা উত্তর ১৯৭২ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখ বড় ভাই প্রগতিশীল বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে ঢাকার মিরপুর বধ্যভূমিতে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন শিশু শিক্ষার্থীরা। একইসাথে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে গণসঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় একুশে পাঠচক্রের নিয়মিত ১৪৮তম আসর।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত ১৪৮তম আসর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় নালিতাবাড়ী পৌরশহরের সেঁজুতি অঙ্গনে ওই পাঠচক্রের আসরটি অনুষ্ঠিত হয়।

সুত্র মতে, 'জহির রায়হান এর মৃত্যু ও জীবনের অনুসন্ধান ' শিরোনামে একুশে পাঠচক্রের ১৪৮তম আসরে শিক্ষক শঙ্করী পাঠকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক শারমিন আক্তার ও ঊর্মি দেবনাথ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি।

এ সময় বক্তারা বলেন, দ্রোহ আর অনুপ্রেরণার সমার্থক জহির রায়হান। তিনি সমাজের পরতে পরতে অন্যায়, অবিচার, পৈশাচিকতা ও কুসংস্কারের বিপরীতে উদার এবং সংগ্রামী চেতনার স্বাক্ষর রেখে গেছেন।

চলচ্চিত্রকার, কথাসাহিত্যিক ও মুক্তমনা জহির রায়হান স্বাধীনতা উত্তর ১৯৭২ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখ বড় ভাই প্রগতিশীল বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে ঢাকার মিরপুর বধ্যভূমিতে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন শিশু শিক্ষার্থীরা। একইসাথে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে গণসঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় একুশে পাঠচক্রের নিয়মিত ১৪৮তম আসর।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত