শেরপুর     বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

২০১৪-২৪ পর্যন্ত প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত ছবি

২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে দেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শাহ মো. ওয়ারেছ আলী মামুনের প্রশ্ন করেন- ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে; এবং বছর-ওয়ারী হিসাব কী?

জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। যার মধ্যে শটগান ৭ হাজার ৩০৮টি, পিস্তল ৫ হাজার ৩৪৭টি, রিভলভার ৫৯৪টি, রাইফেল ৯৪৮টি এবং অন্যান্য ৫ হাজার ৪৪৪টি।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেওয়া লাইসেন্সের বছরওয়ারী হিসাব সারাদেশের ৬৪টি জেলার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় হতে সংগ্রহপূর্বক পাঠাতে হবে। সেজন্য সময় প্রয়োজন বিধায় এটির আংশিক উত্তর পাঠানো করা হলো।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

২০১৪-২৪ পর্যন্ত প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে দেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শাহ মো. ওয়ারেছ আলী মামুনের প্রশ্ন করেন- ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে; এবং বছর-ওয়ারী হিসাব কী?

জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। যার মধ্যে শটগান ৭ হাজার ৩০৮টি, পিস্তল ৫ হাজার ৩৪৭টি, রিভলভার ৫৯৪টি, রাইফেল ৯৪৮টি এবং অন্যান্য ৫ হাজার ৪৪৪টি।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেওয়া লাইসেন্সের বছরওয়ারী হিসাব সারাদেশের ৬৪টি জেলার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় হতে সংগ্রহপূর্বক পাঠাতে হবে। সেজন্য সময় প্রয়োজন বিধায় এটির আংশিক উত্তর পাঠানো করা হলো।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত