জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর বাজারে একটি দোকান থেকে সরকারি কৃষি ভর্তুকির আওতাভুক্ত ৪০ বস্তা ডিএপি সার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় মেসার্স রহমান এন্টারপ্রাইজের মালিক মো. হাসান বসরী (৩৪) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার কাউনিয়ার চর বাজারে অভিযান চালিয়ে ওই সার জব্দ ও ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হাসান বসরী ডাংধরা ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের শাহ জামালের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বিজিবির একটি টহল দল রৌমারী হাইওয়ে সড়কসংলগ্ন বাঘারচর বাজার এলাকায় একটি গাড়িতে বিপুল পরিমাণ ডিএপি সার দেখতে পায়। পরে সারগুলো সম্পর্কে খোঁজ নিয়ে হাসান বসরীর পরিচয় ও ঠিকানা লিপিবদ্ধ করে সারগুলো তার দোকানে রাখার কথা বলা হয়। পরদিন সকালে বিজিবি সদস্যরা তার দোকান ঘেরাও করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেসার্স রহমান এন্টারপ্রাইজ থেকে হাসান বসরীকে আটক করে। এ সময় দোকানে থাকা ৪০ বস্তা ডিএপি সার পাওয়া যায়।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, “সকালে খবর পেয়ে আমরা কাউনিয়ার চর বাজারে যাই। সেখানে গিয়ে মেসার্স রহমান এন্টারপ্রাইজে সরকারি কৃষি ভর্তুকির আওতাভুক্ত ডিএপি সার দেখতে পাই।”
এদিকে, হাসান বসরীর দাবি, তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন দোকান থেকে ওই ৪০ বস্তা ডিএপি সার কিনেছেন। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আগের রাতে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার থেকে এসব সার সংগ্রহ করা হয়েছে।
তবে সরকারি কৃষি ভর্তুকির আওতাভুক্ত সার কীভাবে বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মজুত করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সারগুলো নির্ধারিত কৃষকদের জন্য বরাদ্দকৃত কি না এবং সেগুলো বৈধভাবে কেনাবেচা বা মজুত করা হয়েছিল কি না, তা তদন্তের বিষয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরে আটক ব্যবসায়ী হাসান বসরীকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন