শেরপুর     মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ

ছবি : প্রতিনিধি

শেরপুরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮ শিক্ষার্থীর মধ্যে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বিদ্যালয়  তিনটি  হলো মোবারকপুর, দমদমা কালিগঞ্জ ও শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী এসব ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এসময় বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। 

সূত্র জানায়, জেলা প্রশাসক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের স্কুল ড্রেস না থাকার বিষয়টি জানতে পারেন। পরে তিনি ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি দেন। ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এ ছাড়া মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো ফুটবলসহ ক্রীড়া সামগ্রী দেওয়া হয়। দমদমা কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কাঠবাদাম, সোনালু ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮ শিক্ষার্থীর মধ্যে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বিদ্যালয়  তিনটি  হলো মোবারকপুর, দমদমা কালিগঞ্জ ও শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী এসব ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এসময় বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। 

সূত্র জানায়, জেলা প্রশাসক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের স্কুল ড্রেস না থাকার বিষয়টি জানতে পারেন। পরে তিনি ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি দেন। ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এ ছাড়া মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো ফুটবলসহ ক্রীড়া সামগ্রী দেওয়া হয়। দমদমা কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কাঠবাদাম, সোনালু ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত