শেরপুর     মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জেলা পরিষদের উন্নয়নমূলক ১৫টি প্রকল্পের চেক প্রকল্প সভাপতিদের মাঝে বিতরণ

ছবি : প্রতিনিধি

শেরপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ১ম কিস্তির চেক প্রকল্প সভাপতিদের মাঝে বিতরণ করা হয়েছে। আজ (২৭ আগস্ট বৃহস্পতিবার) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ১৫টি প্রকল্পের চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

এসময় তিনি বলেন, সরকারি অর্থায়নের সঠিক ব্যবহার ও প্রক্কলন অনুযায়ী শতভাগ কাজ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতার আলোকে জেলা পরিষদকে আরো এগিয়ে নিতে হবে এবং বাংলাদেশের মধ্যে একটি ‘মডেল জেলা পরিষদ’ হিসেবে দাঁড় করাতে হবে।

জেলা পরিষদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে উপস্থিত বিভিন্ন প্রকল্পের সভাপতিবৃন্দ বলেন, দুর্নীতিমুক্ত কার্যক্রম নিশ্চিত করতে জেলা পরিষদ যেভাবে কাজ করছে তা একটি যুগান্তকারী ঘটনা যা অতীতে কখনো দেখা যায়নি। সকলে বর্তমান প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পরিষদের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ১৫টি প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পের অর্ধেক ১৭ লক্ষ ৫০ হাজার টাকা প্রকল্প সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের পর বাকি টাকার চেক হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শেরপুরে জেলা পরিষদের উন্নয়নমূলক ১৫টি প্রকল্পের চেক প্রকল্প সভাপতিদের মাঝে বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ১ম কিস্তির চেক প্রকল্প সভাপতিদের মাঝে বিতরণ করা হয়েছে। আজ (২৭ আগস্ট বৃহস্পতিবার) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ১৫টি প্রকল্পের চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

এসময় তিনি বলেন, সরকারি অর্থায়নের সঠিক ব্যবহার ও প্রক্কলন অনুযায়ী শতভাগ কাজ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতার আলোকে জেলা পরিষদকে আরো এগিয়ে নিতে হবে এবং বাংলাদেশের মধ্যে একটি ‘মডেল জেলা পরিষদ’ হিসেবে দাঁড় করাতে হবে।

জেলা পরিষদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে উপস্থিত বিভিন্ন প্রকল্পের সভাপতিবৃন্দ বলেন, দুর্নীতিমুক্ত কার্যক্রম নিশ্চিত করতে জেলা পরিষদ যেভাবে কাজ করছে তা একটি যুগান্তকারী ঘটনা যা অতীতে কখনো দেখা যায়নি। সকলে বর্তমান প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পরিষদের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ১৫টি প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পের অর্ধেক ১৭ লক্ষ ৫০ হাজার টাকা প্রকল্প সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নের পর বাকি টাকার চেক হস্তান্তর করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত