শেরপুর     মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

মাদারগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ২৮ আগষ্ট সকালে মাদারগঞ্জ উপজেলার  চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নান এর সেচপাম্প এর ভিতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সে মাদারগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে রোপা আমন ক্ষেতে পানি দিতে হান্নানের সেচ পাম্পে যায় স্থানীয় এক কৃষক।এসময় সেচ পাম্পের ঘরে একটি মরদেহ দেখতে পান তিনি। পরে তিনি এলাকাবাসীকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিষ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে৷ এঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। অপরদিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি দোকানের ভেতর থেকে সামিউল ইসলাম ফকির আলী (৪৫) নামের এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফকির আলী ওই এলাকার মৃত হরমুজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরোনো টিন ও লোহার (ভাঙারি) ব্যবসা করতেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে খাবার খেয়ে দোকানের ভেতর ঘুমিয়ে পড়েন ফকির আলী। পরদিন বৃহস্পতিবার সারাদিন দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

রাতে ফকির আলীর ভাই লিক্সন দোকানে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা শাটারের নিচ দিয়ে ভেতরে তাকালে মেঝেতে ফকির আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে শাটার খুলে মরদেহ উদ্ধার করে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মাদারগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত