শেরপুর     মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, কারবারিরা পলাতক

ছবি: প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকার ফুলহারি নামক জায়গা থেকে এসব মাংস জব্দ করা হয়।

 জানা যায়, ফুলহারিতে একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে আসছে। স্থানীয় সচেতন নাগরিকরা এমন তথ্যের নিয়মিত খোঁজখবর রাখতেন। এরই একপর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং তিনটি ঘোড়া বেঁধে রাখা অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। তবে স্থানীয়দের অবস্থান টের পেয়ে কারবারিরা সটকে পড়ে। এ তথ্য থানা  জানানো হলে পুলিশ এসে মাংসের নমুনা সংগ্রহ করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে একটি ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে। সেখান থেকে ২ কেজি পরিমাণ মাংসের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকি মাংসগুলো স্থানীয়রা মাটি চাপা দিয়েছে। তবে বাঁধা অবস্থায় কোনো ঘোড়া দেখতে পাইনি। আমাদের পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে গেছেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে কারবারিদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, কারবারিরা পলাতক

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকার ফুলহারি নামক জায়গা থেকে এসব মাংস জব্দ করা হয়।

 জানা যায়, ফুলহারিতে একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে আসছে। স্থানীয় সচেতন নাগরিকরা এমন তথ্যের নিয়মিত খোঁজখবর রাখতেন। এরই একপর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং তিনটি ঘোড়া বেঁধে রাখা অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। তবে স্থানীয়দের অবস্থান টের পেয়ে কারবারিরা সটকে পড়ে। এ তথ্য থানা  জানানো হলে পুলিশ এসে মাংসের নমুনা সংগ্রহ করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে একটি ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে। সেখান থেকে ২ কেজি পরিমাণ মাংসের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকি মাংসগুলো স্থানীয়রা মাটি চাপা দিয়েছে। তবে বাঁধা অবস্থায় কোনো ঘোড়া দেখতে পাইনি। আমাদের পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে গেছেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে কারবারিদের আইনের আওতায় আনা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত