শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান ও সহকারী সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া ভিপি।
নকলা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত নেতারা বক্তব্য রাখেন।
বৈঠকে নকলা ও নালিতাবাড়ী উপজেলার ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন