শেরপুর     শনিবার, ২৯ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। শনিবার (২৯ আগস্ট) নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় মোট ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মাদক নির্মূলে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। শনিবার (২৯ আগস্ট) নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় মোট ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মাদক নির্মূলে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোরতা অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত