শেরপুর     সোমবার, ৩১ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহে অটোরিকশা চালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালক নাজিম উদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও  দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে  বিশেষ দায়রা জজ আদালতের বিচারক  ফারহানা ফেরদৌস এই রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে ১৬ জানুয়ারী রাতে নাজিমের অটোরিকশায় যাত্রী হিসেবে উঠেন পলাশ, নাসিম ও শাকিল। সুহিলা মধ্যপাড়া আসলে তিনজন চালক নাজিমকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাজিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই নাছির উদ্দিন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে  পলাশকে মৃত্যুদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর আসামী নাসিম ও শাকিলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ময়মনসিংহে অটোরিকশা চালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহে অটোরিকশা চালক নাজিম উদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও  দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে  বিশেষ দায়রা জজ আদালতের বিচারক  ফারহানা ফেরদৌস এই রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে ১৬ জানুয়ারী রাতে নাজিমের অটোরিকশায় যাত্রী হিসেবে উঠেন পলাশ, নাসিম ও শাকিল। সুহিলা মধ্যপাড়া আসলে তিনজন চালক নাজিমকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাজিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই নাছির উদ্দিন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে  পলাশকে মৃত্যুদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর আসামী নাসিম ও শাকিলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত