শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথকভাবে পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন ভিপি’র নেতৃত্বে পৃথকভাবে উপজেলা শহরের গড়কান্দা মহল্লায় অবস্থিত নিজ কার্যালয়ে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপজেলা এবং পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণে বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন