শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । গত মঙ্গলবার সদর উপজেলার গৌরিপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
পরিবেশ অধিদপ্তর, শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘন করে এক শ্রেণির পরিবহন চালক দীর্ঘদিন ধরে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে চলেছেন। এর ফলে সৃষ্ট শব্দ দূষণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এমন অবস্থার প্রেক্ষাপটে মঙ্গলবার সদর উপজেলার গৌরিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ লংঘনের দায়ে ৬ জন চালককে ৩ হাজার টাকা জরিমানা করা সহ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অভিযানকালে শেরপুর জেলার আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন