শেরপুর     মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপস ‘অরুণিমা’ উদ্বোধন

ছবি : প্রতিনিধি

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল চাইল্ড প্রটেকশন ও আর্লি ইন্টারভেনশন প্লাটফর্ম ‘অরুণিমা’ অ্যাপস এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অ্যাপসের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। ওইসময় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সচেতন মহলসহ সকলের সমন্বিত ভূমিকা রাখতে হবে। তিনি বাল্যবিবাহ এবং ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, বিএনপি নেতা আবদুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া জেলা কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার এবং শিক্ষার্থীদের পক্ষে ইবসার হোসেন অর্থি ও তাহিয়া তাবাসসুম তুবা বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপস ‘অরুণিমা’ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল চাইল্ড প্রটেকশন ও আর্লি ইন্টারভেনশন প্লাটফর্ম ‘অরুণিমা’ অ্যাপস এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অ্যাপসের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। ওইসময় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সচেতন মহলসহ সকলের সমন্বিত ভূমিকা রাখতে হবে। তিনি বাল্যবিবাহ এবং ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, বিএনপি নেতা আবদুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া জেলা কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার এবং শিক্ষার্থীদের পক্ষে ইবসার হোসেন অর্থি ও তাহিয়া তাবাসসুম তুবা বক্তব্য রাখেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত