শেরপুরে সারের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে এক সার ডিলার ও এক খুচরা সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক। এ সময় শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নিলু, কৃষি সম্প্রসারণ অফিসার মো. নিজাম উদ্দীনসহ উপজেলা কৃষিবিভাগের কর্মচারী ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বুধবার ( ৯ সেপ্টেম্বর )দুপুরে সদর উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্ট ও খুচরা সার বিক্রেতাদের দোকানে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শেরপুর সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারের নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে মনিটরিং করছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এর অংশ হিসেবে সদর উপজেলার শেরীব্রীজ এলাকার বিএডিসির সার ডিলার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে একই স্থানে সার ও ঔষধ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার গাজিরখামার ইউনিয়নের মেসার্স সাথী স্টোরে একই সাথে সার, খাদ্যপণ্য ও পশুখাদ্য রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু বলেন, চলতি মাসে সদর উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তবে বেশ কিছু অভিযোগ পাওয়ার পর মাঠে গিয়ে বাস্তবতা মিলেনি। তবে একই সাথে সার, খাদ্যপণ্য, পশুখাদ্য বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনা হয়েছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন