শেরপুর     মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে হামের টিকা দেওয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী


নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে হামের টিকা দেওয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহিত ছবি

দেশজুড়ে ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। এ সময় বিগত সরকার টিকা না রেখে যাওয়ায় সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ধানমন্ডির উইমেন্স কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসে পৌঁছেছে। চলতি মাসের ১৭ তারিখে আরেকটি বড় চালান আসবে। এ সময় হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও জানান মন্ত্রী।

এদিকে ডেঙ্গু নিয়ে মন্ত্রী জানান, যে দেশে প্রতি গজে পানি জমে থাকে, সেই দেশে মশা আটকানো সম্ভব না। ঢাকার বাইরে প্রতি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু ডেঙ্গু হলেই সবাই চলে আসে ঢাকায়।

অনেক রোগীর অভিযোগ ডাক্তাররাই ঢাকাতেই পাঠিয়ে দেয়, এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, ডাক্তারদের মধ্যেও একটা ভীতি কাজ করে বলে তারা ঢাকায় রোগী পাঠিয়ে দেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে হামের টিকা দেওয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশজুড়ে ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। এ সময় বিগত সরকার টিকা না রেখে যাওয়ায় সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ধানমন্ডির উইমেন্স কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসে পৌঁছেছে। চলতি মাসের ১৭ তারিখে আরেকটি বড় চালান আসবে। এ সময় হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও জানান মন্ত্রী।

এদিকে ডেঙ্গু নিয়ে মন্ত্রী জানান, যে দেশে প্রতি গজে পানি জমে থাকে, সেই দেশে মশা আটকানো সম্ভব না। ঢাকার বাইরে প্রতি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু ডেঙ্গু হলেই সবাই চলে আসে ঢাকায়।

অনেক রোগীর অভিযোগ ডাক্তাররাই ঢাকাতেই পাঠিয়ে দেয়, এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, ডাক্তারদের মধ্যেও একটা ভীতি কাজ করে বলে তারা ঢাকায় রোগী পাঠিয়ে দেন।


 ‍SherpurTimes24


কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত