শেরপুর     শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে আধুনিক জেলা ভূমি সেবা কেন্দ্রের যাত্রা শুরু

ছবি : প্রতিনিধি

জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে শেরপুরে 'জেলা ভূমিসেবা কেন্দ্র' উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় শেরপুর জেলায় যাত্রা শুরু করলো আধুনিক 'জেলা ভূমিসেবা কেন্দ্র'।

শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই সেবা কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের পর  জেলা প্রশাসক সেবা কেন্দ্রের ভেতরের ডিজিটাল কার্যক্রম এবং কম্পিউটারাইজড সেবা প্রদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত. এখন থেকে এই সেবা কেন্দ্রের মাধ্যমে শেরপুর জেলাবাসী ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা এক জায়গায় ও বিনামূল্যে পাবেন। এখানে যেসব সেবা পাওয়া যাবে তা হচ্ছে,ভূমি উন্নয়ন কর প্রদান,নামজারি (মিউটেশন) আবেদন, খতিয়ান (পর্চা) সংগ্রহ, মৌজা ম্যাপ ও অন্যান্য ভূমিসেবা। জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এই আধুনিক উদ্যোগ শেরপুর জেলার নাগরিকদের ভূমি সংক্রান্ত ভোগান্তি অনেকাংশেই হ্রাস পাবে ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে আধুনিক জেলা ভূমি সেবা কেন্দ্রের যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে শেরপুরে 'জেলা ভূমিসেবা কেন্দ্র' উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় শেরপুর জেলায় যাত্রা শুরু করলো আধুনিক 'জেলা ভূমিসেবা কেন্দ্র'।

শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই সেবা কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের পর  জেলা প্রশাসক সেবা কেন্দ্রের ভেতরের ডিজিটাল কার্যক্রম এবং কম্পিউটারাইজড সেবা প্রদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত. এখন থেকে এই সেবা কেন্দ্রের মাধ্যমে শেরপুর জেলাবাসী ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা এক জায়গায় ও বিনামূল্যে পাবেন। এখানে যেসব সেবা পাওয়া যাবে তা হচ্ছে,ভূমি উন্নয়ন কর প্রদান,নামজারি (মিউটেশন) আবেদন, খতিয়ান (পর্চা) সংগ্রহ, মৌজা ম্যাপ ও অন্যান্য ভূমিসেবা। জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এই আধুনিক উদ্যোগ শেরপুর জেলার নাগরিকদের ভূমি সংক্রান্ত ভোগান্তি অনেকাংশেই হ্রাস পাবে ।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত