শেরপুর     শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ভাব তরঙ্গে বাউল সাধক শাহ আব্দুল করিমের গানে মুখরিত ময়মনসিংহের জয়নুল উদ্যান

ছবি: প্রতিনিধি

অপসংস্কৃতি মাড়িয়ে নতুন প্রজন্মের কাছে শেকড়ের সংস্কৃতি পৌঁছে দিতে ময়মনসিংহে প্রতিমাসেই অনুষ্ঠিত হচ্ছে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’।  

ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে নিয়মিতভাবে বসে এই গানের আসর। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয় ভাব তরঙ্গের করিম পর্ব। যেখানে প্রতিধ্বনিত হয় বাউল সাধক শাহ আব্দুল করিমের বিভিন্ন ঘরনা কালজয়ী গানগুলো।

'‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারাবদ্ধ’ মূলমন্ত্রে উজ্জ্বীবিত স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’ এই আয়োজনের উদ্যোক্তা।

মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের সহজাত কোমল দর্শন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই বাউল গানের আসরটি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, গত ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে ‘ভাব তরঙ্গ’-এর যাত্রা শুরু হয়। এরপর ১৪ অগাস্ট অনুষ্ঠিত হয় এর দ্বিতীয় পর্ব ‘জালাল পর্ব’। এই পর্বে বাউল সাধক জালাল উদ্দীন খাঁর দেহতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের গান পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীরা। এবার অনুষ্ঠিত হলো ভাব তরঙ্গের তৃতীয় পর্ব করিম পর্ব। এই পর্বে বাউল সাধক শাহ আব্দুল করিমের বিভিন্ন ঘরনার গান পরিবেশন করেন। এই আসরটি এর মধ্যেই সচেতন সংস্কৃতিপ্রেমী মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান তিনি।

বাউল সাধকদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন জানিয়ে ইমতিয়াজ আহমেদ বলেন, আয়োজনে কোনো আধুনিক যান্ত্রিকতা বা কৃত্রিম আভিজাত্য নেই। সম্পূর্ণ গ্রামীণ ও ঐতিহ্যবাহী আবহ ধরে রাখতে শিল্পীরা ব্রহ্মপুত্র নদের তীরে মাটিতে বসে গান পরিবেশন করেন। তিনি বলেন, ভাব তরঙ্গের অন্যতম বৈশিষ্ট্য হলো, এর একেক পর্বে একেক বাউল সাধকদের গানের বাণী পরিবেশিত হয়।

আগত দর্শক-শ্রোতারাও এই সহজিয়া লোকজ পরিবেশনা প্রাণভরে উপভোগ করছেন এবং আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন। দোতারা, একতারা ও বেহালার সুরে সুর মিলিয়ে খালি গলায় গান গেয়ে বাউলরা এক অপার্থিব পরিবেশের সৃষ্টি করেন।

এ পর্বটি উৎসর্গ করা হয় বাউল সাধক শাহ আব্দুল করিমের প্রতি। শাহ আব্দুল করিমের রচিত জনপ্রিয় ও ভাবগম্ভীর গান গেয়ে শোনান 

বাউল সাধক জালাল শাহ্ চিশতি, মযমনসিংহ অঞ্চলের অন্যতম জ্যেষ্ঠ বাউল আব্দুল জব্বার, বাউল স্বদেশ তালুকদার, বাউল মো: শহীদুল ইসলাম, বাউল মো: আব্দুল হাফিজ, বাউল মো: সিরাজ মন্ডল, বাউল বিল্লাল ফকির।,  ইমতিয়াজ আহমেদ  তাঁদের দরদভরা কণ্ঠ আর দেশজ ও আধ্যাত্মিক বাণী উপস্থিত শ্রোতাদের বিমোহিত করে রাখে। শাহ আব্দুল করিম রচিত অসাম্প্রদায়িক ভাবনার গান 'তুমিও মানুষ আমিও মানুষ সবাই এক মায়ের সন্তান' গানটি দিয়ে বাউলশিল্পীরা তাদের পরিবেশনা শুরু করেন। তারপর একে একে গেয়ে শুনান 'মুর্শিদ ধন হে, গাড়ী চলে না, আমি কুলহারা কলঙ্কিনি গানসহ তাঁর রচিত বিভিন্ন ঘরনার গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের চমৎকার মেলবন্ধন পরিবেশনাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। হারমোনিয়ামে বাউল মো: শহীদুল ইসলাম ও স্বদেশ সরকার,   ঢোলে আলমগীর হোসেন রানা এবং মন্দিরায় বিল্লাল হোসেন, তবলায় সৈয়দ আরমান হোসেন ইমনের  যুগলবন্দি সুরের এক মোহময় পরিবেশ সৃষ্টি করে। প্রতিটি গানের শেষে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ।

সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বাউল সাধনার গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশ  হলো আধ্যাত্মিক বাউল সাধকদের পুণ্যভূমি। যুগ যুগ ধরে এই সাধকেরা মানবতার গান গেয়েছেন, যা আমাদের অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দেয়। বর্তমানের বাণিজ্যিক সংগীতের ভিড়ে আমাদের এই চিরন্তন লোকজ সুরগুলোকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। আর সেই উদ্দেশ্য থেকেই ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠানের ধারাবাহিক পথচলা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ভাব তরঙ্গে বাউল সাধক শাহ আব্দুল করিমের গানে মুখরিত ময়মনসিংহের জয়নুল উদ্যান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত