শেরপুর     সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ডোপ টেস্টে মাদক শনাক্ত, সাময়িক বরখাস্ত এসপি নিজাম

সংগৃহিত ছবি

ডোপ টেস্টে মেথামফেটামিন ও বেনজোডায়াজেপিনের উপস্থিতি পাওয়ায় পুলিশ সুপার (টিআর) আফম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ডিএসসিএসসি কোর্স চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় ওই দুই মাদকের উপস্থিতি পাওয়া যায়।

গত ১০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন।

এতে বলা হয়, পরীক্ষার ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএসসিএসসি কোর্স চলাকালে নিজাম উদ্দিন অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন। মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদফতর, ঢাকা থেকে প্রস্থান করেন।

কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়েন নিজাম উদ্দিন। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।

সরকারি আদেশে বলা হয়েছে, ওই পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় ‘Urine Benzodiazepines (BZO)’ এবং ‘Amphetamine/Methamphetamine’ ‘Positive’ পাওয়া যায়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ শাস্তিযোগ্য অপরাধ। ওই বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে গত ৩১ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ডোপ টেস্টে মাদক শনাক্ত, সাময়িক বরখাস্ত এসপি নিজাম

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত