ঘরের মাঠে বসতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। একই দিনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে স্বাগতিক বাংলাদেশ।
প্রকাশিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে রাতে। ৫ নভেম্বর রাত ৮টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১১ নভেম্বর একই সময়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত-পাকিস্তান ম্যাচের পর রাত ৮টায় অনুষ্ঠিত হবে ভুটান-বাংলাদেশ ম্যাচ।
গ্রুপ পর্বের দ্বিতীয় দিনে, ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় খেলবে শ্রীলঙ্কা ও ভুটান। ১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত ও মালদ্বীপের ম্যাচের পর রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল বিকেল ৩টায় এবং দ্বিতীয়টি রাত সাড়ে ৮টায় শুরু হবে। এরপর ১৭ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
তবে প্রকাশিত সূচিটি এখনো চূড়ান্ত নয়। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হলে সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সাফ। সেক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর তারিখ এক দিন এগিয়ে ৪ নভেম্বর হতে পারে। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর সংশোধিত ও চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।
ঘরের মাঠে এবারের সাফে নিজেদের দর্শকদের সামনে ভালো করার সুযোগ থাকছে বাংলাদেশের। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে লাল-সবুজের প্রতিনিধিদের শিরোপা জয়ের অভিযান।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন