শেরপুর     বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

মেলান্দহে অবৈধ ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

ছবি: প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুরের   উদ্যোগে   উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুরের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ ইমন হোসেন।

এ সময় মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকায় মেসার্স মুন্না ব্রিকস (মেসার্স শেখ ব্রিকস্) (ফিক্সড চিমনি) ইটভাটার চিমনি ও কিলন গুড়িয়ে দেয়া হয়। 

মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর জামালপুরের  সহকারী পরিচালক এ, কে, এম, ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ফিক্সড চিমনীসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টে সহযোগীতা প্রদান করেন সদর ও মেলান্দহ  থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেলান্দহ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেলান্দহে অবৈধ ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুরের   উদ্যোগে   উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুরের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ ইমন হোসেন।

এ সময় মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকায় মেসার্স মুন্না ব্রিকস (মেসার্স শেখ ব্রিকস্) (ফিক্সড চিমনি) ইটভাটার চিমনি ও কিলন গুড়িয়ে দেয়া হয়। 

মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর জামালপুরের  সহকারী পরিচালক এ, কে, এম, ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ফিক্সড চিমনীসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টে সহযোগীতা প্রদান করেন সদর ও মেলান্দহ  থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেলান্দহ।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত