শেরপুর     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ডেঙ্গু প্রতিরোধে শেরপুর পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ছবি: প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে শেরপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে শেরপুর পৌরসভা। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে পৌরসভার উদ্যোগে এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের আওতায় পৌর শহরের বিভিন্ন সড়ক, ড্রেন, নালা ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় পৌরসভার পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিজ-নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

পৌরবাসীর উদ্দেশে সচেতনতামূলক বার্তায় বলা হয়, শুধু পৌর কর্তৃপক্ষের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শেরপুর পৌর শহরকে ডেঙ্গু ও আবর্জনামুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে শেরপুর পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে শেরপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে শেরপুর পৌরসভা। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে পৌরসভার উদ্যোগে এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের আওতায় পৌর শহরের বিভিন্ন সড়ক, ড্রেন, নালা ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় পৌরসভার পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিজ-নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

পৌরবাসীর উদ্দেশে সচেতনতামূলক বার্তায় বলা হয়, শুধু পৌর কর্তৃপক্ষের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শেরপুর পৌর শহরকে ডেঙ্গু ও আবর্জনামুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত