শেরপুর     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে চার শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ

ছবি: প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা এসপি স্কুল অ্যান্ড কলেজ ও ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

শ্রীবরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মুহাম্মদ আল বেরনীর সৌজন্যে এ চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান সুমন, ভারেরা এসপি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রুপালি বেগমসহ প্রতিষ্ঠান দুটির শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীবরদীতে চার শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা এসপি স্কুল অ্যান্ড কলেজ ও ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

শ্রীবরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মুহাম্মদ আল বেরনীর সৌজন্যে এ চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান সুমন, ভারেরা এসপি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রুপালি বেগমসহ প্রতিষ্ঠান দুটির শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত