জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকানের ফ্রিজে থাকা প্রায় ৪০ কেজি পচা-বাসি মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বাজারের বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মঞ্জুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জোনাইল বাজারে অভিযান চালানো হয়। এ সময় তারেক তাজুর দোকানের মাংস দেখে সন্দেহ হলে ফ্রিজ তল্লাশি করা হয়। সেখানে প্রায় ৪০ কেজি পচা ও বাসি মাংস পাওয়া যায়।
পরে এসব মাংস জব্দ করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারায় ব্যবসায়ী তারেক তাজুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, বাজার মনিটরিংয়ের সময় দোকানের মাংস দেখে সন্দেহ হওয়ায় ফ্রিজ তল্লাশি করা হয়। সেখানে পচা ও বাসি মাংস পাওয়া যায়। সেগুলো জব্দ করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন