জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকায় সোমবার ২১ সেপ্টেম্বর মো. দুলালের ভাড়াকৃত বসতঘরে গাঁজার পাইকারি ব্যবসা করার তথ্য পাওয়া যায়। পরে সংবাদটি যাচাই করে সত্যতা পাওয়ার পর বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মো. আরিফ মিয়া, মো. শরিফুল ইসলাম ও মো. আকরাম হোসাইনসহ একটি রেইডিং টিম ওই বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে বসতঘরটি তল্লাশি করে খাটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. দুলালকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দুলাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানায়, উদ্ধার করা গাঁজা ইসলামপুর থানার ডিগ্রীরচর ফরাজীপাড়া এলাকার মো. শাহ আলীর কাছ থেকে সংগ্রহ করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)-এর খ ধারার বিধান লঙ্ঘন করে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা সংরক্ষণের অভিযোগে দুলালের বিরুদ্ধে একই আইনের ৩৬(১)-এর ১৯(গ) ধারায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন