শেরপুর     শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে মোটরসাইকেল ধাক্কায় আহত চির কুমারী বাছকি কোচের অর্থাভাবে চিকিৎসা ব্যাহত

ছবি: প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ৮০ বছর বয়সী বাছকি কোচ অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর বাম পা ভেঙে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। অসহায় এই বৃদ্ধার চিকিৎসা ও জীবনযাপনে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান এবং মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

বাছকি কোচ উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের বাসিন্দা। তিনি চিরকুমারী। সহায় সম্বল বলতে তাঁর কিছুই নেই। আত্মীয়-স্বজন থাকলেও কার্যত তাকে দেখার মতো কেউ নেই। ছোট্ট একটি কুঁড়েঘরে একাই বসবাস করেন তিনি। ঘরটিও দীর্ঘদিনের জরাজীর্ণ হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

বয়সের ভারে নুয়ে পড়া বাছকি একসময় দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বয়স বেড়ে যাওয়ায় বেশ কয়েক বছর ধরে আর কাজ করতে পারেন না। প্রতিবেশীরা কেউ খাবার দিলে তা খেয়েই দিন কাটে তাঁর। কখনো অর্ধাহারে, কখনো অনাহারে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

সম্প্রতি বাছকি কোচ উপজেলার মরিয়মনগর এলাকায় ত্রাণ নিতে যান। ত্রাণ নিয়ে বাড়ি ফেরার পথে শালচূড়া এলাকায় একটি অপরিচিত মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান এবং তাঁর বাম পা ভেঙে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় প্রাথমিকভাবে কিছু চিকিৎসা পেলেও অর্থের অভাবে বর্তমানে আর চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না বাছকি। ভাঙা পা নিয়ে অতিকষ্টে দিন কাটছে তাঁর। প্রয়োজনীয় চিকিৎসা না পেলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অসহায় বৃদ্ধা বাছকি কোচের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

বাছকি কোচের বিকাশ নাম্বার (ব্যক্তিগত): ০১৮২৩৩০৮৬০৩।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইগাতীতে মোটরসাইকেল ধাক্কায় আহত চির কুমারী বাছকি কোচের অর্থাভাবে চিকিৎসা ব্যাহত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ৮০ বছর বয়সী বাছকি কোচ অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর বাম পা ভেঙে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। অসহায় এই বৃদ্ধার চিকিৎসা ও জীবনযাপনে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান এবং মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

বাছকি কোচ উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের বাসিন্দা। তিনি চিরকুমারী। সহায় সম্বল বলতে তাঁর কিছুই নেই। আত্মীয়-স্বজন থাকলেও কার্যত তাকে দেখার মতো কেউ নেই। ছোট্ট একটি কুঁড়েঘরে একাই বসবাস করেন তিনি। ঘরটিও দীর্ঘদিনের জরাজীর্ণ হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

বয়সের ভারে নুয়ে পড়া বাছকি একসময় দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বয়স বেড়ে যাওয়ায় বেশ কয়েক বছর ধরে আর কাজ করতে পারেন না। প্রতিবেশীরা কেউ খাবার দিলে তা খেয়েই দিন কাটে তাঁর। কখনো অর্ধাহারে, কখনো অনাহারে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

সম্প্রতি বাছকি কোচ উপজেলার মরিয়মনগর এলাকায় ত্রাণ নিতে যান। ত্রাণ নিয়ে বাড়ি ফেরার পথে শালচূড়া এলাকায় একটি অপরিচিত মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান এবং তাঁর বাম পা ভেঙে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় প্রাথমিকভাবে কিছু চিকিৎসা পেলেও অর্থের অভাবে বর্তমানে আর চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না বাছকি। ভাঙা পা নিয়ে অতিকষ্টে দিন কাটছে তাঁর। প্রয়োজনীয় চিকিৎসা না পেলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অসহায় বৃদ্ধা বাছকি কোচের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

বাছকি কোচের বিকাশ নাম্বার (ব্যক্তিগত): ০১৮২৩৩০৮৬০৩।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত