শেরপুর     শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

পাঠাকাটায় সড়ক সংস্কারে স্বস্তি স্থানীয়দের

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা চৌরাস্তা মোড় সংলগ্ন দীর্ঘদিনের দুর্ভোগের একটি সড়ক নিজ অর্থায়নে সংস্কার করেছেন চেয়ারম্যান প্রার্থী ও নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টু।

জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বৃষ্টির সময় সড়কটি কাদায় পরিণত হওয়ায় পথচারী, শিক্ষার্থী, কৃষক ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। জনদুর্ভোগের বিষয়টি জানতে পেরে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ উদ্যোগে মাটি, বালু ও খোয়া দিয়ে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারকাজ শুরু করেন মিন্টু। এতে সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়রা জানান, পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের সমস্যা ও দুর্ভোগের কথা জানতে পারলে তিনি সাধ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করেন। তাঁর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে মো. মোবারক হোসেন মিন্টু বলেন, আমার এলাকার সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। তাঁদের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে নিজের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজন ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশে থাকার চেষ্টা করব।”

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পাঠাকাটায় সড়ক সংস্কারে স্বস্তি স্থানীয়দের

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরের নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা চৌরাস্তা মোড় সংলগ্ন দীর্ঘদিনের দুর্ভোগের একটি সড়ক নিজ অর্থায়নে সংস্কার করেছেন চেয়ারম্যান প্রার্থী ও নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টু।

জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বৃষ্টির সময় সড়কটি কাদায় পরিণত হওয়ায় পথচারী, শিক্ষার্থী, কৃষক ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। জনদুর্ভোগের বিষয়টি জানতে পেরে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ উদ্যোগে মাটি, বালু ও খোয়া দিয়ে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারকাজ শুরু করেন মিন্টু। এতে সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়রা জানান, পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের সমস্যা ও দুর্ভোগের কথা জানতে পারলে তিনি সাধ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করেন। তাঁর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে মো. মোবারক হোসেন মিন্টু বলেন, আমার এলাকার সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। তাঁদের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে নিজের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজন ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশে থাকার চেষ্টা করব।”

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত