শেরপুর     শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২৬ উদ্বোধন

ছবি : প্রতিনিধি

এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি এই প্রতিপক্ষকে সামনে রেখে জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২৬ উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার ১ অক্টোবর সন্ধ্যায়   বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার আয়োজনে বাঁশচড়া এস.বি.জি মডার্ন উচ্চ বিদ্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা স্কাউটস এর সম্পাদক শফিউর রহমান শফী, সদর উপজেলা স্কাউটের কমিশনার নজরুল ইসলামসহ আরো অনেকে।এ সময় বক্তারা শৈশব থেকেই নিয়ম- শৃঙ্খলা, নীতি নৈতিকতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। 

৫ দিনব্যাপী এই ক্যাম্পুরীতে ৫১টি স্কুলের ৩০৬ জন শিক্ষার্থী, ৫১ জন শিক্ষক, স্বেচ্ছাসেবী/কর্মকর্তা ৫০ জন অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি এই প্রতিপক্ষকে সামনে রেখে জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২৬ উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার ১ অক্টোবর সন্ধ্যায়   বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার আয়োজনে বাঁশচড়া এস.বি.জি মডার্ন উচ্চ বিদ্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা স্কাউটস এর সম্পাদক শফিউর রহমান শফী, সদর উপজেলা স্কাউটের কমিশনার নজরুল ইসলামসহ আরো অনেকে।এ সময় বক্তারা শৈশব থেকেই নিয়ম- শৃঙ্খলা, নীতি নৈতিকতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। 

৫ দিনব্যাপী এই ক্যাম্পুরীতে ৫১টি স্কুলের ৩০৬ জন শিক্ষার্থী, ৫১ জন শিক্ষক, স্বেচ্ছাসেবী/কর্মকর্তা ৫০ জন অংশগ্রহণ করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত