শেরপুর     বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

এলপিজির দাম সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: জাহেদ উর রহমান

সংগৃহিত ছবি

এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এলপিজির মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার। তবে নির্ধারিত দামে এলপিজি না পাওয়া গেলে সেক্ষেত্রে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে অনিয়ম ও অবৈধ মজুতের জন্য জরিমানা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান। ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি এসে পৌঁছেছে বলেও জানান তিনি।

ভিজিএফ চাল দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় ১০ কেজি চালের জায়গায় এখন থেকে ২০ কেজি চাল দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এলপিজির দাম সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: জাহেদ উর রহমান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এলপিজির মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার। তবে নির্ধারিত দামে এলপিজি না পাওয়া গেলে সেক্ষেত্রে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে অনিয়ম ও অবৈধ মজুতের জন্য জরিমানা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান। ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি এসে পৌঁছেছে বলেও জানান তিনি।

ভিজিএফ চাল দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় ১০ কেজি চালের জায়গায় এখন থেকে ২০ কেজি চাল দেওয়া হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত