শেরপুর     মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগে মিলল ৬৩১ কার্টন সিগারেট

সংগৃহিত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিফতর (সিআইআইডি)। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সিআইআইডি জানায়, গতকাল সোমবার (৫ অক্টোবর) মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (সি-শিফট)-এর কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।

এ সময় শারজাহ থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। তল্লাশিতে তিন যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

কর্মকর্তারা জানান, যাত্রী মো. শাহীন -এর ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ পাওয়া যায়। 

কেএম ফজল হক-এর ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত হোসেনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।

অভিযানে তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, গোপন তথ্য বিশ্লেষণ, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগে মিলল ৬৩১ কার্টন সিগারেট

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিফতর (সিআইআইডি)। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সিআইআইডি জানায়, গতকাল সোমবার (৫ অক্টোবর) মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (সি-শিফট)-এর কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।

এ সময় শারজাহ থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। তল্লাশিতে তিন যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

কর্মকর্তারা জানান, যাত্রী মো. শাহীন -এর ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ পাওয়া যায়। 

কেএম ফজল হক-এর ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত হোসেনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।

অভিযানে তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, গোপন তথ্য বিশ্লেষণ, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত