শেরপুর     বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত ছবি

নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি বিভিন্ন পক্ষের মতামত শুনছে। নোট অব ডিসেন্টসহ যেভাবে সনদে স্বাক্ষর হয়েছে, সেটি বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, যেখানে ঐকমত্য হয়নি, সেখানে সবাই স্বাক্ষর করেনি। তবে জাতীয়ভাবে যে সনদে স্বাক্ষর হয়েছে, সেটি যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্যেই সংবিধান সংশোধনের কাজ সীমাবদ্ধ থাকবে না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার, বিভিন্ন পক্ষের প্রস্তাব এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও বিবেচনায় নেওয়া হবে।

তিনি বলেন, এসব মতামত ও প্রস্তাব সমন্বয় করে একটি বিল সংসদে উপস্থাপনের জন্য কমিটির পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে কমিটির ষষ্ঠ বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে শহীদদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মোট ৬৩ জন অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ জানান, মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষায় ইতোমধ্যে আইন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় অন্তর্ভুক্ত করা হবে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ীদের বিচার দ্রুত করার দাবিও এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত