শেরপুর     বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে তদন্ত শেষে ফের স্বপদে বহাল ওলামা দলের আহ্বায়ক

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্পর্শকাতর বিষয়ে অভিযোগের তদন্ত শেষে ফের উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসের প্রথমদিকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। গত সোমবার (৫ অক্টোবর) শেরপুর জেলা ওলামা দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে শেরপুর জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ হাফেজ মো. হাফিজুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী মাওলানা মো. আব্দুর রহমান ও সদস্য সচিব আলহাজ ক্বারী মো. নওশেদ আলী স্বাক্ষর করেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর বিষয়ে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ এবং জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে জারি করা অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে আগের পদে পূর্ণ মর্যাদায় পুনর্বহাল করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে কয়েক দফায় পৃথক তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। বরং কিছু বিষয় মৌখিক আলোচনা ও লোকমুখে ছড়িয়ে পড়া কথার ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে।

এছাড়াও ক্বারী মানুষ হয়ে উপজেলা ওলামা দলের আহবায়ক এবং একটি মাদরাসার সুষ্ঠুভাবে পরিচালনাসহ আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণায় নানাভাবে ঈর্ষান্বিত হয়ে বিশেষ গোষ্ঠী তার বিরুদ্ধে কাজটি করেছে বলেও মনে করেন তদন্ত কমিটি সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নালিতাবাড়ীতে তদন্ত শেষে ফের স্বপদে বহাল ওলামা দলের আহ্বায়ক

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত