জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বকশীগঞ্জ উপজেলার ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৩৫)। এ ঘটনায় বাসের হেলপারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় যাচ্ছিলো। নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় বাড়ির সামনে সড়কের পাশে দাড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন বৃদ্ধা উফেজা বেগম ও তার পুত্রবধূ ফরিদা বেগম। এ সময় হঠাৎ বাসটি বেপরোয়া গতিতে তাদের দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই নারীর মৃত্যু হয়। শাশুড়ি ও পুত্রবধূর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন