শেরপুর     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক

সংগৃহিত ছবি

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মাঝে কেজরিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, দিল্লির লোধি এস্টেটে নিজ বাড়ির সামনে থেকে সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আটক করা হয়েছে।

এ নিয়ে সাবেক চার মুখ্যমন্ত্রীকে আটক করা হলো। এর আগে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

দিল্লি এখন ককরোচ জনাতা পার্টির ডাকা বিক্ষোভ ঘিরে সরগরম। চলছে ব্যাপক ধরপাকড়। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। 

ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে সকালে আটকের পর দুপুরে নকশালপন্থি দল সিপিআইএমএলের (লিবারেশন) ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। 

দিল্লির আইএনএ এলাকার কাছে নির্বিচারে বিক্ষোভকারীদের আটক করছে দিল্লি পুলিশ। আইসা নেত্রী নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে একটি পদযাত্রা শুরুর ঠিক পরেই এই আটক শুরু হয়েছে।

আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকেও আটক করা হয়েছে। পুলিশি ধরপাকড়ের মুখে পড়ে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচিটি 'দিল্লি হাট'-এ সরিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’ বিক্ষোভের আগেই আটক একাধিক পরিচিত মুখ।

১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, শুক্রবার রাত থেকেই চলছে ব্যাপক ধরপাকড়। 

এর মধ্যেই দিল্লির ময়দানে আটক হন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চুরির অভিযোগ তুলে শনিবার সাউথ অ্যাভিনিউয়ে মমতা ও তার দলের নেতারা ধর্নায় বসেন। সেখান থেকে সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করা হয়েছে।

সেখান থেকে বেআইনিভাবে জমায়েতের অভিযোগে আটক করা হয়েছে মমতাকে। আটকের পর মমতাকে পুলিশের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। তবে, কোথায় নিয়ে যাওয়া হয়, তা এখনও জানা যায়নি।

শনিবার দিল্লির রাস্তায় ৪০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তর সংলগ্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।  সকাল থেকে যন্তর মন্তর সংলগ্ন এলাকায় চলছে পুলিশের মাইকিং। সেখানে পুলিশ বার বার জানাচ্ছে যে, সিজেপির কর্মসূচির জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। 

মানুষজনকে আন্দোলনস্থলে জড়ো হয়ে স্লোগান দিতে বারণ করা হচ্ছে। কমিউনিটি সেন্টার, মসজিদ, বাসিন্দাদের সংগঠনগুলিকেও প্রচার করতে বলা হচ্ছে যে, এই কর্মসূচির অনুমোদন পুলিশ দেয়নি। তাতে যোগ দিলে আটক করা হতে পারে। 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত