শেরপুর     সোমবার, ১২ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

হালুয়াঘাটে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে একজনের মৃত্যু

সংগৃহিত ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান শেষে ফেরার পথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে নোমান আলী (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেলিখালী সীমান্তের জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহলদল।

এ সময় চোরাচালানের পণ্য আটক করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, হামলার সময় প্রথমে চোরাকারবারিদের মৌখিকভাবে সতর্ক করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়। তবে সতর্কবার্তা উপেক্ষা করে তারা পুনরায় হামলা করলে এক বিজিবি সদস্য আহত হন। পরে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে বিজিবি সদস্যরা আত্মরক্ষামূলক গুলি চালায়। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ ব্যক্তিকে চিকিৎসার জন্য হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নোমান আলী  বেতকুড়ি এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান,  নিহত নোমান আলী স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আরো জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জালাল উদ্দিন বলেন, আমরা নিহতের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। এ বিষয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হালুয়াঘাটে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত