কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশেদ আলী, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং হৃদয়ে পাকুড়িয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, পরিচালকসহ সংগঠনের সদস্যরা।
আয়োজকরা জানান, অনেক মানুষ নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। জরুরি মুহূর্তে এটি বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তাই মানুষের মধ্যে রক্তের গ্রুপ জানার গুরুত্ব তুলে ধরা, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, সমাজের মানুষের পাশে দাঁড়ানো, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন