‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, বিএনপি নেতা কামরুল আলম লিটন ও আব্দুল হক তালুকদার চান মিয়া, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলাম, উপজেলা মহিলা দলের আহ্বায়ক আছমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বাড়াতে হবে। কন্যাশিশুরা যথাযথ সুযোগ পেলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন