শেরপুরের নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষ তেপান্তরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে ভূমিসেবার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, স্বাস্থ্যসেবার পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম এবং কৃষিসেবার পক্ষে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরিকুল ইসলাম প্রশ্নোত্তর দেন।
নালিতাবাড়ী সনাকের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি মশিউর রহমান। গণশুনানিতে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার), স্থানীয় ভুক্তভোগী, সনাক, এসিজি, ইয়েস সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গণশুনানির মাধ্যমে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন