শেরপুর     সোমবার, ১২ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের সীরাত প্রতিযোগিতা ও কুইজের পুরস্কার বিতরণ

ছবি : প্রতিনিধি

শেরপুরে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ শেরপুর জেলা শাখার আয়োজনে সীরাত প্রতিযোগিতা ও কুইজ-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) জেলার গৌরীপুরে দারুল আমান মডেল মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি আতাউল্লাহ আহমেদ রুপন। প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর থানা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পি.পি.।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এ সময় বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে আসা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শেরপুরে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের সীরাত প্রতিযোগিতা ও কুইজের পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ শেরপুর জেলা শাখার আয়োজনে সীরাত প্রতিযোগিতা ও কুইজ-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) জেলার গৌরীপুরে দারুল আমান মডেল মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি আতাউল্লাহ আহমেদ রুপন। প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর থানা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পি.পি.।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এ সময় বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে আসা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত