শেরপুর     সোমবার, ১২ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে দুর্যোগ মোকাবিলায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি নিশ্চিত করা এবং সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দিতে শেরপুরে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা।

কর্মশালায় ‘প্রটোকলস অ্যান্ড ট্রিগার-বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ (প্রতিষ্ঠা) প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অংশীজনদের অবহিত করা হয়।

এ সময় দুর্যোগের পূর্বাভাসের ভিত্তিতে আগাম প্রস্তুতি গ্রহণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও ঝুঁকি হ্রাস এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সমন্বিত উদ্যোগ এবং পূর্বপ্রস্তুতিভিত্তিক কার্যক্রম জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শেরপুরে দুর্যোগ মোকাবিলায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি নিশ্চিত করা এবং সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দিতে শেরপুরে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা।

কর্মশালায় ‘প্রটোকলস অ্যান্ড ট্রিগার-বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ (প্রতিষ্ঠা) প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে অংশীজনদের অবহিত করা হয়।

এ সময় দুর্যোগের পূর্বাভাসের ভিত্তিতে আগাম প্রস্তুতি গ্রহণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও ঝুঁকি হ্রাস এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সমন্বিত উদ্যোগ এবং পূর্বপ্রস্তুতিভিত্তিক কার্যক্রম জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত