শেরপুর     মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছবি: প্রতিনিধি

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হাবীবুর রহমান সুমন।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রাফিউজ্জামান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, প্রেসক্লাব বকশীগঞ্জের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক ইমরান, মোনাহার, রাসেল, গোলাম মোস্তফা ও হারুন অর রশিদসহ ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে আলোচনা সভায় অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ব্যক্তিদের প্রাথমিক সহায়তা, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং দুর্যোগকালীন করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় অগ্নিকাণ্ড প্রতিরোধে সতর্কতা অবলম্বন, বৈদ্যুতিক সংযোগ ও রান্নার চুলা ব্যবহারে সাবধানতা এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অগ্নিদগ্ধ ব্যক্তিদের দ্রুত নিরাপদ স্থানে নেওয়া, প্রাথমিক সহায়তা প্রদান এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ, ঝুঁকিপূর্ণ স্থান থেকে দূরে থাকা এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে করণীয় নির্ধারণের বিষয়গুলো তুলে ধরা হয়। দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলেও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুর্যোগবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে কার্যকর প্রস্তুতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু হলে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি কমানো এবং একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল দেশ গড়ে তোলা সম্ভব।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত