শেরপুর     বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

রক্তরোগের চিকিৎসায় গবেষণা বাড়ানোর আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহিত ছবি

রক্তরোগে আক্রান্ত রোগীরা যেন দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা পান, সেজন্য গবেষণা বাড়াতে হবে। পাশাপাশি তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। রক্তরোগ চিকিৎসা খাতকে আরও শক্তিশালী করতে শিগগিরই দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করতে বা হেমাটোলজিস্টদের পদায়ন করার উদ্যোগ নেওয়া হবে। 

বুধবার (১৪ অক্টোবর) হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) দুই দিনব্যাপী ৭ম বার্ষিক সম্মেলন ‘হেমাটোকন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি।

শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল Shaping Tomorrow’s Haematology। সম্মেলনে বাহরাইন, ভারত, যুক্তরাজ্য, ইতালি, পাকিস্তান ও সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্যাকাল্টিবৃন্দ সহ দেশের বিশিষ্ট হেমাটোলজিস্ট, চিকিৎসক ও গবেষকরা অংশগ্রহণ করেন।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও হেমাটোকন- ২০২৬ এর আহবায়ক অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সম্মেলনের মেম্বার সেক্রেটারি ও সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, বৈজ্ঞানিক কমিটির কনভেনার ডা. মুজাহিদা রহমান এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের বৈজ্ঞানিক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মনিরুল ইসলাম। এ সময় দেশের বিশিষ্ট হেমাটোলজিস্টগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে এম এ রশিদ গ্রান্টের বিজয়ীদের হাতে অনুদান তুলে দেওয়া হয় যাতে দেশে হেমাটোলজি গবেষণায় ভূমিকা রাখবে। এ ছাড়া Haematology Journal of Bangladesh-এ রিভিউয়ারদের সার্টিফিকেট ও সম্মানী প্রদান করা হয়। গবেষণাপত্র মূল্যায়নে তাঁদের একাডেমিক অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির সম্মেলন আয়োজনে সংশ্লিষ্ট সকলের অবদান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণ এবং হেমাটোলজি চিকিৎসা ও গবেষণার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরে ডা. গোলজার হোসেন উজ্জলের পরিকল্পনা ও সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য সহ ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো তুলে ধরা হয়।

সম্মেলনের প্রথম দিন থ্যালাসেমিয়া, লিম্ফোমা, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া (পিএমএল) ও অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) বিষয়ে বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন প্রাপ্তবয়স্কদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (এএএল), হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন (এইচএসসিটি) এবং সেলুলার থেরাপি ও ক্যান্সার ইমিউনোথেরাপি বিষয় বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হয়। সম্মেলনে তরুণ হেমাটোলজিস্টগণ তাঁদের গবেষণাপত্র ও পোস্টার উপস্থাপনার সুযোগ পান। এসব অধিবেশনে রোগ নিয়ন্ত্রণ ও নিরাময়ের সম্ভাবনা, নির্ভুল রোগ নির্ণয়, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা এবং টার্গেটেড থেরাপি নিয়েও আলোচনা হয়। 

সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান দেশের হেমাটোলজিস্ট। বিশেষ করে তরুণ চিকিৎসক, প্রশিক্ষণার্থী ও গবেষকরা। তাঁরা রক্তরোগ নির্ণয় ও চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে জানতে এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হন। হেমাটোলজি গবেষণার প্রসার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং রক্তরোগে আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এ সম্মেলনের লক্ষ্য বলে জানান আয়োজকরা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রক্তরোগের চিকিৎসায় গবেষণা বাড়ানোর আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত