শেরপুরের শ্রীবরদীতে ১০ গ্রামের সহস্রাধিক মানুষের যাতায়াতের সুবিধার্তে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে ১ শত ২০ ফিট দৈর্ঘ্য কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাও: আরিফুর রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামার তিনঘড়ি পাড়া গ্রামে এ সাঁকো উদ্বোধন করা হয়েছে।
কাকিলাকুড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: মাসুদুর রহমান কাশেমী দাঃ বাঃ'র সভাপতিত্বে সাঁকো উদ্বোধন করেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওঃ আরিফুর রহমান। এসময় তিনি বলেন, দীর্ঘদিন যাবত গেরামারা তিনঘড়ি পাড়া, ঘোনাপাড়া, বকচর, কন্টিপাড়া, খাসপাড়া, বড় গেরামারা, চৌরাস্তা, কামারদহ ও চিতলিয়া পাড়াসহ প্রায় ১০ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে অনেক কষ্টে যাতায়াত করে। শুকনা মৌসুমে কাঁদা ও বর্ষা মৌসুমে এই ভাঙ্গা খাল দিয়ে যাতায়াত করা অনেক কষ্টকর। তাদের কষ্ট দুর করার জন্য নিজ উদ্যোগে সাঁকো করে দিলাম।
এতেকরে গ্রামবাসি আনন্দে উচ্ছ্বসিত তাকে ফুলের মালা পড়িয়ে দিয়ে উল্লাস করে।
এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ, সিনিয়র শিক্ষক শহীদ উল্লাহ, সাবেক সমবায় অফিসার আব্দুর রহিম, মুফতি মোঃ বজলুর রশিদ, হাফেজ মাওঃ শফিকুল ইসলাম, হাফেজ মাওঃ ইয়াকুব আলী, সাবেক ব্যাংকার এরশাদুল ইসলাম, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ আবুল কালাম, হযরত মাওঃ ইসমাইল হোসেন জাফরী ও বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন খোকন প্রমূখ। এসময় কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন