শেরপুর     শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনের ঘোষণা

ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান। এতে নন্নী ইউনিয়নসহ পাশের কমপক্ষে আরো দুটি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার নন্নী বাজারে অবস্থিত বিদ্যালয়টি তিনি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটিকে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপন করার ঘোষণা দেন। পরে তিনি ওই বিদ্যালয় মাঠে গাছের চারা রোপন করেন।

এই ঘোষণার মাধ্যমে নন্নীসহ আশপাশ ইউনিয়নের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথ আরো সুগম হলো। পরীক্ষা কেন্দ্রটি চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের নিজ এলাকায় এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

এই উদ্যোগ বাস্তবায়নে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে শেরপুর- ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে নন্নী ইউপির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান রিটন বলেন, পশ্চিম লালিতাবাড়ীবাসীর দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন ছিল নন্নী বাজারে অবস্থিত বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপিত হবে। এ ঘোষণার মাধ্যমে আমরা দ্রুত সেই স্বপ্ন পূরণের আশা করছি। তিনি এমপি মহোদয় ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের  সহযোগিতা প্রত্যাশা করেন।

নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষাকেন্দ্র ঘোষণা সম্পর্কে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদ আহমেদ মুসা গণমাধ্যমকে জানান, স্থানীয় শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই কেন্দ্রটি। পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন‌ পুরন হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান। এতে নন্নী ইউনিয়নসহ পাশের কমপক্ষে আরো দুটি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার নন্নী বাজারে অবস্থিত বিদ্যালয়টি তিনি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটিকে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপন করার ঘোষণা দেন। পরে তিনি ওই বিদ্যালয় মাঠে গাছের চারা রোপন করেন।

এই ঘোষণার মাধ্যমে নন্নীসহ আশপাশ ইউনিয়নের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথ আরো সুগম হলো। পরীক্ষা কেন্দ্রটি চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের নিজ এলাকায় এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

এই উদ্যোগ বাস্তবায়নে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে শেরপুর- ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে নন্নী ইউপির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান রিটন বলেন, পশ্চিম লালিতাবাড়ীবাসীর দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন ছিল নন্নী বাজারে অবস্থিত বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপিত হবে। এ ঘোষণার মাধ্যমে আমরা দ্রুত সেই স্বপ্ন পূরণের আশা করছি। তিনি এমপি মহোদয় ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের  সহযোগিতা প্রত্যাশা করেন।

নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষাকেন্দ্র ঘোষণা সম্পর্কে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদ আহমেদ মুসা গণমাধ্যমকে জানান, স্থানীয় শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই কেন্দ্রটি। পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন‌ পুরন হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত