শেরপুর     সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় মাজার ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ১

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলায় মাজার ভাঙচুরের অভিযোগে মো. আসাদুজ্জামান কেনু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসাদুজ্জামান কেনু ওই এলাকার মৃত ইলাহী বক্সের ছেলে।

মামলার বাদী মো. আবু হানিফার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আবু হানিফার সঙ্গে একই এলাকার আসাদুজ্জামান কেনুসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে শুক্রবার বিকেল আনুমানিক ২টার দিকে আবু হানিফার বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত তাঁর দাদা আরফুজ লেংটার মাজারে হামলাসহ ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, আসাদুজ্জামান কেনুসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মাজারে প্রবেশ করে ইটের দেয়াল, টিনের চাল ও পাকা মেঝে ভাঙচুর করেন। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। এ ছাড়া মাজারে থাকা স্টিল ও বাঁশের তৈরি দানবাক্স ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় আবু হানিফা বাদী হয়ে আসাদুজ্জামান কেনুসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মাজার ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নকলায় মাজার ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত