শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরে দরিদ্র ও অসহায় হিন্দু পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নৈতিক সম্প্রীতি এবং অহিংস সামাজিক বেষ্টনী সংগঠনের উদ্যোগে শহরের গৌরীপুরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে শতাধিক পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ ও পেঁয়াজ।
সংগঠনের সভাপতি কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং বিজয় কৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।
এ সময় বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া, সহসভাপতি প্রিয়তোষ সরকার ও সমাজকর্মী তাহমিনা জলি প্রমুখ। রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি। একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম। আমরা যত বেশি মনুষ্যত্বের চর্চা করব, তত বেশি প্রকৃত মানুষ হয়ে উঠব।’
সংগঠনের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, ‘পৃথিবীতে সবচেয়ে ভালো কাজগুলোর একটি হলো মানুষকে আহার করানো। এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন