জামালপুরে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে অসচ্ছল পরিবারের ১০০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হযেছে ।
সোমবার ১৯অক্টোবর সকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী,অ্যাডমিন অফিসার কোহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস,ওসি নাজমুস সাকিব,মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম,সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তব্য নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে সমাজিক ও অর্থনৈতিক ভাবে নারীদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের আয় করার পাশাপাশি পরিবারে অবদান রাখে নারীর ক্ষমতায়ন, আত্মমর্যাদা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে বলে আলোকপাত করা হয়। সেই সাথে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এ উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, নারীর ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি মানুষের জরুরি প্রয়োজন পূরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
পরে অসচ্ছল পরিবারের ১০০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় ।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন