শেরপুর     রোববার, ২৫ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে কবিসংঘ বাংলাদেশের সাহিত্যালাপ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

কবিসংঘ বাংলাদেশের মাসিক সাহিত্যালাপ, কবিতা পাঠ ও সংগঠনের মুখপত্র ‘অরিত্র’র শরৎ সংখ্যার পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের বটতলা কালিরবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাহিত্যালাপে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশির দশকের অন্যতম কবি-লেখক ও ইতিহাসবিদ রজব বকশী। ওইসময় তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল একে অপরের প্রতিপক্ষ ছিলেন না, বরং তারা ছিলেন পরস্পরের পরিপূরক। রবীন্দ্রনাথের স্নেহ ও নজরুলের শ্রদ্ধাবোধ ছিল অনন্য। একজনকে ছোট করে অন্যজনকে বড় করার চেষ্টা সাহিত্যিক দেওলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। 

তিনি সম্প্রতি রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ নিয়ে সৃষ্ট বিতর্কগুলো সুস্থ সাহিত্যিক বা ঐতিহাসিক মূল্যায়ন নয়। বরং এটি বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃৃতিক পরিচয়কে ধ্বংস করার চক্রান্ত। এর মধ্য দিয়ে তারা আমাদের অসাম্প্রদায়িক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে চিরতরে মুছে ফেলতে চায়।

কবিসংঘ বাংলাদেশের সভাপতি, কবি-লেখক ও গীতিকার রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে জাতীয় কবি নজরুল, নাগরিক কবি শামসুর রাহমান ও মরমী সাধক লালন শাহ'র উপর আলোচনায় অংশ নেন কবিসংঘ বাংলাদেশের কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, নব্বই দশকের অন্যতম কবি হাদিউল ইসলাম, কবি-গবেষক জ্যোতি পোদ্দার, কবি হারুন দুলাল, কবিসংঘ বাংলাদেশের সহ-সভাপতি কবি শওকত হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক কবি-ছড়াকার মোস্তাফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ রবিউল আলম ও কবি মহিউদ্দিন বিন জোবায়েদ, সাংগঠনিক সম্পাদক কবি ড. বিভূতিভূষণ মিত্র ও সিনিয়র সদস্য কবি মুনীরুজ্জামান মনির। 

কবিসংঘ বাংলাদেশের সহসভাপতি কবি আইয়ুব আকন্দ বিদ্যুতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি আবু বক্কর খান সিদ্দিক, কবি মাছুদুল আলম সরকার, কবি নাছিম তালুকদার, কবি শহিদুল ইসলাম ফকির, কবি মঞ্জুরুল হক, কবি কামরুজ্জামান বাদল, কবি রুবেল খান, কবি হানজালা মাহমুদ, কবি রুনা ইসলাম ও তানসেন মাহমুদ ইলহাম।

সভার নিয়মিত সাংগঠনিক আলোচনার পাশাপাশি কবি রবীন্দ্রনাথকে নিয়ে নানা বিষোদগার, নজরুল বর্ষ এবং লালন সাঁই এর দর্শন, গান, কবিতা এবং আধুনিক কবিতা বিনির্মাণের ভাষা বিষয়ক আলোচনা এবং কবিতা পাঠ করা হয়। পরে সংগঠনের সংগঠনের মুখপত্র ‘অরিত্র’র ষষ্ঠ ও শরৎ সংখ্যার পাঠ উন্মোচন করে হেমন্ত সংখ্যার জন্য লেখা আহবান করা হয়।

এছাড়া সভায় কবি-ছড়াকার শহীদুল ইসলাম ফকিরকে আহবায়ক ও কবি রুনা ইসলামকে সদস্য সচিব করে কবিসংঘের নালিতাবাড়ী উপজেলা শাখা ও কেন্দ্রীয় কমিটিতে কবি রুবেল খানের নাম ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

শেরপুরে কবিসংঘ বাংলাদেশের সাহিত্যালাপ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত