শেরপুর     শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে সবজি চাষ প্রশিক্ষণ ও বীজ বিতরণ

ছবি : প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীত এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর আয়োজনে বসতভিটায় গ্রীষ্মকালীন সবজি চাষের উপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে সবজি চাষের এ প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন।  এসময় এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ, অনিক দফোসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা জানান, দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীর পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের সবজি চাষ প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের ১০০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মধ্যে  সাত প্রকারের বীজ দেওয়া হয়। এসব বীজের মধ্যে রয়েছে- ঢেঁড়স, ধুন্দল, কলমি শাক, পুঁই শাক, পাট শাক, লাল শাক ও ডাটা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঝিনাইগাতীতে সবজি চাষ প্রশিক্ষণ ও বীজ বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতীত এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর আয়োজনে বসতভিটায় গ্রীষ্মকালীন সবজি চাষের উপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে সবজি চাষের এ প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন।  এসময় এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ, অনিক দফোসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা জানান, দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীর পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের সবজি চাষ প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের ১০০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মধ্যে  সাত প্রকারের বীজ দেওয়া হয়। এসব বীজের মধ্যে রয়েছে- ঢেঁড়স, ধুন্দল, কলমি শাক, পুঁই শাক, পাট শাক, লাল শাক ও ডাটা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত