শেরপুর     সোমবার, ০২ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন

আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন
সংগৃহিত ছবি

বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর স্টুডিও রাউন্ডের প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়নে বিচারকের আসনে দেখা যাবে তারকা অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান এবং তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। আজ সোমবারের স্টুডিও রাউন্ডের শুটিংয়ে উপস্থিত থাকবেন এই দুই তারকাশিল্পী।

অনুষ্ঠানসংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, স্টুডিও রাউন্ডে প্রতিযোগীদের পরিবেশনা উপভোগ ও মূল্যায়ন করবেন তাহসান ও মেহজাবীন। তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এই দুই তারকাশিল্পীর কেউই বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

গত ৩০ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হয়েছে ‘মার্কস অলরাউন্ডার’-এর চূড়ান্ত পর্বের সম্প্রচার।

প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের এই আয়োজন। অনুষ্ঠানটির প্রথম পর্ব উপস্থাপনা করছেন রাফসান সাবাব ও সুনেরাহ বিনতে মোস্তফা।

প্রায় এক বছর ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন লাখ শিশু-কিশোর। দেশজুড়ে ১০০টি আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটি পরবর্তী সময়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই পেরিয়ে পৌঁছেছে চূড়ান্ত পর্বে।

গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতাসহ সাতটি বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরছে প্রতিযোগীরা। বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবেন তিনজন সেরা অলরাউন্ডার। প্রত্যেক বিজয়ী পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। সব মিলিয়ে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য থাকছে পদকসহ মোট এক কোটি টাকার শিক্ষাবৃত্তি।

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সৃজনশীলতার প্রকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বিচারক হিসেবে তাহসান ও মেহজাবীনের উপস্থিতি এবারের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অভিনয় থেকে বিরতি নেওয়ার পর এবং নতুন গান প্রকাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এবার উপস্থাপনা নিয়েই ব্যস্ত আছেন তাহসান। সবশেষ তিনি আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েস অব বাংলাদেশ’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে টিভি নাটকের ব্যস্ততা কমিয়ে মেহজাবীন চৌধুরী সিনেমা ও ওটিটির কাজে মনোযোগী হয়েছেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

আবারও একসঙ্গে তাহসান-মেহজাবীন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত